বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি কেন এত বেপরোয়া
Dhakanewsbd24
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬
রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি আল-আমিন হোসেন শান্তর বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
অভিযোগ রয়েছে, ‘শিক্ষা ঐক্য প্রগতি’ স্লোগানকে
ঢাল হিসেবে ব্যবহার করে বৃহত্তর উত্তরা অর্থ লুট, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত রয়েছেন তিনি। সর্বশেষ, যুবদল নেতা রাসেল সরকারসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এছাড়া, একটি ফিলিং স্টেশনের কর্মচারীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে উত্তরা পূর্ব থানায় আরেকটি মামলা করেছেন ভুক্তভোগী আব্দুল বাশার।
স্থানীয়দের অভিযোগ, আল-আমিন হোসেন শান্তর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই এবং তার কর্মকাণ্ডে এলাকায় ভীতি ও অস্থিরতা বিরাজ করছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, বিএনপি একটি গণমানুষের দল হিসেবে পরিচিত। তাই দলের কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

