ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

রায় শুনেই ‘জয় বাংলা’ স্লোগান, আদালতে ধস্তাধস্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির

admin
এপ্রিল ৯, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রায় শুনেই ‘জয় বাংলা’ স্লোগান, আদালতে ধস্তাধস্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির
Dhakanewsbd24
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই এক আসামি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং আদালত প্রাঙ্গণে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়।
রায় ঘোষণার পর আমির হোসেন বলেন, “এই রায় আমি মানি না, আমি সরকারের গোলাম। জয় বাংলা।” এ সময় তিনি উত্তেজিত আচরণ করেন এবং আদালতে দায়িত্বরত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
একই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদসহ দুই শিক্ষক—মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন।
এর আগে সকালে কারাগার থেকে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
মামলায় মোট আসামি ৩০ জন। এর মধ্যে ছয়জন কারাগারে এবং ২৪ জন পলাতক।
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে আন্দোলন তীব্র হয়ে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নেয়।