ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জনপ্রিয়তায় এগিয়ে সাতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী “মোঃ আব্দুস সালাম হাওলাদার”

admin
অক্টোবর ৩, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয়তায় এগিয়ে সাতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী “মোঃ আব্দুস সালাম হাওলাদার”
Dhakanewsbd24
উজিরপুর,বরিশাল প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ আব্দুস সালাম হাওলাদারকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুস সালাম হাওলাদার দীর্ঘদিন ধরে সাতলা ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানান। করোনাকালীন সংকটসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিজস্ব উদ্যোগে ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কথাও জানান তারা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট মেরামত, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার ভূমিকা রয়েছে।
স্থানীয় কয়েকজন ভোটার বলেন, “মোঃ আব্দুস সালাম হাওলাদার মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেন। দিন-রাত যখনই প্রয়োজন হয়, তাকে কাছে পাওয়া যায়। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন এবং সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন।”
চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সালাম হাওলাদার বলেন, “আমি পদের লোভে বা নিজের স্বার্থে চেয়ারম্যান প্রার্থী হইনি। আমি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের সেবা করে আসছি। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে সাতলা ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সাতলা ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কাজ করতে চাই। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব।”
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। নির্বাচনের তফসিল ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সাতলা ইউনিয়নের নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হবে।