৪৯ নং ওয়ার্ডে জনমানুষের আস্থার প্রতীক দেলোয়ার হোসেন দিলু
Dhakanewsbd24
রিপোর্ট :কাজী আবির আসলাম
প্রকাশ:১৮ মার্চ ২০২৬
ঢাকা-১৮ আসনের অন্তর্গত ৪৯ নং ওয়ার্ডে জনমানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু। দীর্ঘ দুই দশক ধরে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এই নেতা সবসময় অধিকার বঞ্চিত মানুষের কথা বলেন। এলাকার সাধারণ মানুষের সমস্যা, সংকট ও ন্যায্য অধিকার আদায়ের বিষয়গুলো নিয়েই তার রাজনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয়। কর্মীবান্ধব নেতা হিসেবে দলীয় নেতাকর্মীদের কাছেও তিনি সমানভাবে জনপ্রিয়।
স্থানীয়রা জানান, একজন ভালো ও মানবিক মানুষকেই তারা তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান—যিনি সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে থাকবেন। সেই দিক থেকে দেলোয়ার হোসেন দিলুকে তারা একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে মনে করেন।
এদিকে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য এলাকায় ব্যাপক প্রশংসিত। তিনি প্রায়ই বলেন, “আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের ভাই।” তার এই বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছানোর বার্তাই প্রকাশ পায়।
স্থানীয়দের মতে, এমপি এস এম জাহাঙ্গীরের মতোই জনসেবামূলক মনোভাব নিয়ে ৪৯ নং ওয়ার্ডের মানুষের জন্য কাজ করতে চান দেলোয়ার হোসেন দিলু। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন

