ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ, মানবিক ভূমিকায় হাইওয়ে পুলিশ

কাজী আবির আসলাম
সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ, মানবিক ভূমিকায় হাইওয়ে পুলিশ
Dhakanewsbd24
প্রকাশ:৩ সেপ্টেম্বর ২০২৫
বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশের টহলরত টিম গতকাল রাতে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

গতরাত আনুমানিক ১১টার দিকে করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় টহলরত অবস্থায় এসআই মোঃ আল আমিন ও তার সঙ্গীয় ফোর্স দেখতে পান—দুই নারী ও একটি শিশু খোলা পিকআপের ডালার উপর বসে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করছেন। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-২৩২১) থামিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাসা পরিবর্তনের কারণে আব্দুল্লাপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছেন। ভাড়া সাশ্রয় ও খাওয়ার সুযোগ না থাকায় রাতভর না খেয়ে তারা যাত্রা করছিলেন।

মানবিক বিবেচনায় হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক তাদের খাবারের ব্যবস্থা করে এবং নিরাপদ যাত্রার জন্য নাবিল পরিবহনের একটি বাসে তুলে দেন। পরদিন সকালে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছান।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে—“আমরা শুধু আইন প্রয়োগেই সীমাবদ্ধ নই, মানবিক সেবাতেও সর্বদা অঙ্গীকারবদ্ধ।”

পুলিশ সবার প্রতি অনুরোধ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে।

©️ হাইওয়ে পুলিশ, বগুড়া