ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মোহনা টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধির উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন

admin
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক :Dhakanewsbd24 মোহনা টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান উপর সন্ত্রাসীদের নৃশংস হামলার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন বিআরজেএ। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম আজ ১১ সেপ্টেম্বর এক বিবৃতিতে নিন্দা ও তিব্র প্রতিবাদ জানিয়েছেন।

সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়েছেন। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না! আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।