বিমানবন্দর থানা বিএনপি জুমার নামাজের পরে
আওয়ামী তাণ্ডব প্রতিহত করতে বিএনপির অবস্থান নৈরাজ্য করলে প্রতিহত করবে বিমানবন্দর থানা বিএনপি
দেলোয়ার হোসেন দেলু বলেন।
DhakaNewsBD24 | প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আওয়ামী ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিমানবন্দর থানা বিএনপি। পবিত্র জুমার নামাজ শেষে আওয়ামী তাণ্ডব ও নাশকতা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন মসজিদে অবস্থান কর্মসূচি পালন করেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিমানবন্দর থানাধীন সিভিল এভিয়েশন আবাসিক এলাকার কেন্দ্রীয় মসজিদ আমবাগান, এইচ টাইপ মসজিদ, মসজিদ আল মাগফেরা ও টিনসেড মসজিদসহ আশপাশের মসজিদগুলোতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একইসঙ্গে দক্ষিণ খান থানার আওতাধীন কাওলার বাজার জামে মসজিদ ও কাওলার পশ্চিম পাড়া শামসুল উলুম জামে মসজিদেও বিএনপি নেতারা উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু। তিনি বলেন—
দীর্ঘ ১৭ বছর ধরে দেশে ভোটবিহীন নির্বাচন, গুম-খুন, অবৈধ গ্রেপ্তার ও রিমান্ড চলছে। ছাত্র হত্যাকারীদের বিরুদ্ধেও পূর্ণাঙ্গ আন্দোলন এখনো শুরু হয়নি। কিন্তু ভারতের সেবাদাস খুনি হাসিনা আবারও যদি নৈরাজ্যের হুকুম দেন এবং ফ্যাসিস্ট রেজিম অবৈধ কর্মসূচি চালাতে চায়, তবে জনগণই দাঁতভাঙা জবাব দেবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলহাস ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ও বিমানবন্দর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাংগঠনিক ওয়ার্ড সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল, বিএনপি নেতা এস.এম. শিশির, শফিকুল ইসলাম সবুজ, ফিরোজ হোসেন সিপু, স্বেচ্ছাসেবক দল নেতা ও DhakaNewsBD24-এর সম্পাদক আবির আসলাম, যুবদলের সাবেক নেতা শামীম ভূঁইয়া, সোহেল ভাইসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিশেষে তারা ঘোষণা দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে যেকোনো কর্মসূচি সফল করার জন্য বিমানবন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠন সর্বদা প্রস্তুত।

