ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মোদী-শেহবাজ শরিফকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

admin
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোদী-শেহবাজ শরিফকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে
Dhakanewsbd24
প্রকাশ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে।
বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে অতিথিদের আমন্ত্রণ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে।
শপথ অনুষ্ঠানের তারিখ ও আমন্ত্রিত অতিথিদের চূড়ান্ত তালিকা এখনো নির্ধারণ করা হয়নি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। অন্যদিকে, প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।