দিল্লি বিমানবন্দরে পুলিশ হেফাজতের পর দেশে ফেরত মাহদী হাসান
Dhakanewsbd24
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান ইউরোপগামী পথে ভারতে গেলে দিল্লি বিমানবন্দরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিল্লি বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। এরপর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকাগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়। বিষয়টি মাহদী হাসান নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের সামনে অবস্থানরত মাহদীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহদী হাসান বলেন, দেশে ফিরে তিনি বিস্তারিত বিষয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন। তিনি অভিযোগ করেন, বিমানবন্দরে তাকে পুলিশ হেফাজতে রেখে খারাপ ব্যবহার করা হয়েছে এবং দূতাবাসে যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি।
মাহদী হাসান বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ

