ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না মাদ্রাসা শিক্ষক: ধর্ষণ মামলায় গ্রেপ্তার

admin
মে ৬, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না মাদ্রাসা শিক্ষক: ধর্ষণ মামলায় গ্রেপ্তার
DhakaNewsBD24
প্রকাশ: ৬ মে ২০২৬
র‍্যাব জানিয়েছে, ধর্ষণ মামলার অভিযুক্ত এক মাদ্রাসা শিক্ষক সপরিবারে আত্মগোপনে চলে যান এবং অবস্থান বারবার পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে যাওয়ার আগে স্থানীয় এক ধর্মীয় রাজনৈতিক নেতার সঙ্গে পরামর্শ করেন এবং তার নির্দেশনা অনুযায়ী আত্মগোপন থেকেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। পরে র‍্যাব সদস্যরা ভিডিওটি যে আইপি অ্যাড্রেস থেকে আপলোড করা হয়েছে, তা শনাক্ত করেন এবং অভিযান চালান।
এ সময় দেখা যায়, অভিযুক্ত বারবার অবস্থান পরিবর্তন করছেন। এক পর্যায়ে তার ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিদের ফোন নম্বর ট্র্যাক করে র‍্যাব। বিভিন্ন নম্বর থেকে অভিযুক্ত শিক্ষক তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চাইছিলেন। তিনি একাধিক হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ও টেলিগ্রাম আইডি ব্যবহার করছিলেন, যেগুলোতেও নজরদারি চালানো হয়।
পরবর্তীতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় তার অবস্থান নিশ্চিত হয়ে গেলে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।