ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু

admin
আগস্ট ৬, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চন্দ্রগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু
Dhakanewsbd24

লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্ত, ৬ আগস্ট ২০২৫:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে নারী ও শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় পৌঁছালে চালক হঠাৎ ঘুমিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে সোজা পাশের খালে পড়ে যায়।

নিহতদের মধ্যে রয়েছে তিনজন নারী, দুইজন শিশু ও দুইজন পুরুষ। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানান, “প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।