ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ধর্মব্যবসায়ী আখ্যায়িত আমির হামজাকে সতর্ক করল জামায়াত

কাজী আবির আসলাম
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ধর্মব্যবসায়ী আখ্যায়িত আমির হামজাকে সতর্ক করল জামায়াত

ঢাকা | DhakaNewsBD24
২২ সেপ্টেম্বর ২০২৫

বিতর্কিত বক্তব্য দিয়ে বারবার আলোচনায় আসা জামায়াত নেতা আমির হামজাকে অবশেষে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

বিভিন্ন সময় কোরআন-হাদিসের বাইরে মনগড়া বক্তব্য দেওয়া, এমনকি ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে মন্তব্য করার কারণে সমালোচনায় পড়েন তিনি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে আজান ও নামাজ নিয়ে দেওয়া বক্তব্য ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়। ফলে ছাত্রসমাজের একাংশ তাকে “ধর্মব্যবসায়ী” আখ্যা দেয়।

দলের কেন্দ্রীয় দুই দায়িত্বশীল ব্যক্তি তাকে স্পষ্টভাবে জানিয়েছেন—মাহফিলে যেন আর কোনো রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য না আসে। শুধু কোরআন ও হাদিসের তাফসির নিয়েই বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।