ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের নির্বাচন বানচালের চেষ্টা।

admin
নভেম্বর ১, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের নির্বাচন বানচালের চেষ্টা।
Dhakanewsbd24 | প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারকে সতর্ক করে বলেছে, আরপিও (নির্বাচনী আইন) পুনরায় সংশোধনের চেষ্টা হলে তারা রাজপথে নামবে। দলটির মতে, এটি একটি বিশেষ রাজনৈতিক দলের ‘অন্যায় ও অযৌক্তিক আবদারের কাছে নতিস্বীকার’ ছাড়া আর কিছু নয়।

শনিবার (১ নভেম্বর) দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে পাঠানো এক জরুরি ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায়-অযৌক্তিক আবদারের কাছে নতিস্বীকার করার শামিল। আরপিওতে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য নিজ নিজ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হলেও এখন একটি দলের চাপে তা পুনর্বিবেচনা করা হচ্ছে—যা ন্যায়সঙ্গত নয়।”

ডা. তাহের অভিযোগ করেন, “প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি অসম ও অবৈধ চুক্তি করেছেন, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন এবং সর্বশেষ উপদেষ্টা পরিষদের গৃহীত সিদ্ধান্ত পরিবর্তনের মধ্য দিয়ে সেই দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।”

জামায়াত নেতা বলেন, “আমরা এ সিদ্ধান্ত মানি না এবং এর তীব্র নিন্দা জানাই। সরকারের যদি সঠিক অবস্থান না থাকে, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হব।”