ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিমানবন্দরে বিএনপি অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

admin
নভেম্বর ১২, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিমানবন্দরে বিএনপি অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

DhakaNewsBD24 | ঢাকা | আপডেট: ১২ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগের নৈরাজ্য ও দমন-পীড়নের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম নিশান, কাজি আবির আসলাম, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন, যুবদলের নেতা মানজারুল ইসলাম মিলন, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ নাদিম হোসেন, মোহাম্মদ রাজু, মোহাম্মদ সোহাগ এবং বিমানবন্দর থানা যুবদলের মো. স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা মহিলা দলের নেত্রী শারমিন আক্তার, সদস্য সচিব সুমা আক্তার এবং খিলক্ষেত থানা মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেঘলা মাসুদ।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও দমননীতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন— নিষিদ্ধ আওয়ামী লীগ জানোয়ার বাংলার জমিনে মাথা তুলতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে হবে, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং তারুণ্যের অহংকার তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করতে হবে।