বাংলাদেশ টাইমসের সাংবাদিকদের অফিস থেকে তুলে নেওয়ার অভিযোগ
Dhakanewsbd24
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে সংবাদ পরিবেশকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এক ঘটনার অভিযোগ উঠেছে। বাংলাদেশ টাইমসের অফিসে অভিযান চালিয়ে সেনা সদস্যের পরিচয়ে কর্তব্যরত সাংবাদিকদের ঘেরাও এবং কয়েকজন সাংবাদিককে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিজম এডিটর-ইন-চিফ সাব্বির সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, সন্ধ্যায় অফিসে প্রবেশ করে সেনা সদস্য পরিচয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।
নির্বাচন-পূর্ব এই সময়ে এমন ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় সাংবাদিক সমিতি ও বিভিন্ন সাংবাদিক সংগঠন উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। তাদের মতে, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

