ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সিভিল এভিয়েশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: আলোচনায় আতিক

admin
মার্চ ১, ২০২৬ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সিভিল এভিয়েশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: আলোচনায় আতিক

Dhakanewsbd24
প্রকাশ :১ মার্চ ২০২৬
অনুসন্ধানি প্রতিবেদন

সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে পরিচিত আতিকুর রহমান (আতিক)–কে ঘিরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাব বিস্তারের বিস্তর অভিযোগ উঠেছে। দীর্ঘ দেড় বছর অনুসন্ধানে বিভিন্ন ঠিকাদার, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে উঠে এসেছে প্রভাব, পক্ষপাত এবং টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন।
ক্ষমতার ছায়ায় উত্থান?
সূত্রগুলো দাবি করছে, রাশেদ খান মেনন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী থাকাকালে তার ঘনিষ্ঠ পরিচয়ে আতিক সিভিল এভিয়েশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রভাব খাটান। অভিযোগ রয়েছে, ওই সময় কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ আতিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এককভাবে পেয়েছে।
এক সময় সিএনজি ব্যবসার সঙ্গে যুক্ত থাকা আতিক কীভাবে স্বল্প সময়ে বড় ঠিকাদার হিসেবে আত্মপ্রকাশ করলেন—তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট মহল।
বরিশাল বিমানবন্দরে একক আধিপত্যের অভিযোগ
স্থানীয় একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বরিশাল বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নকাজ দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তাদের দাবি, অন্য ঠিকাদারদের অংশগ্রহণ কার্যত বাধাগ্রস্ত করা হয়েছিল। যদিও এসব অভিযোগের পক্ষে আনুষ্ঠানিক নথিপত্র যাচাই প্রয়োজন।
শাহজালাল ও সিলেট বিমানবন্দরের প্রকল্পেও সংশ্লিষ্টতা?
বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে চলমান কিছু কাজ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্পেও আতিকের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও এসব প্রকল্প অব্যাহত থাকায় প্রশ্ন উঠেছে—টেন্ডার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল?
ইঞ্জিনিয়ারিং বিভাগে রাজনৈতিক প্রভাব?
অনুসন্ধানে আরও অভিযোগ পাওয়া গেছে, সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের কিছু কর্মকর্তা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের ঠিকাদারদের অগ্রাধিকার দিচ্ছেন। কয়েকটি প্রকল্পে গোপন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, যার সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে সূত্রের দাবি।
রাজনৈতিক পরিচয় ও মনোনয়ন প্রত্যাশা
আতিক বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে স্থানীয় রাজনৈতিক সূত্র জানিয়েছে। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবেও তার নাম রয়েছে বলে জানা গেছে। নির্বাচনী প্রচারণায় নিজেকে “বঙ্গবন্ধুর আদর্শে গড়া মুজিব সৈনিক” হিসেবে পরিচয় দিতেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।
তদন্তের দাবি
সুশাসন ও দুর্নীতিবিরোধী কর্মীরা বলছেন, অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা প্রয়োজন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত চিত্র উঠে আসবে বলে তাদের মত।(পর্ব ১
চলবে) মেরি,গ্রীনটেক অন্যান্য