১ নং উত্তর হামছাদি ইউনিয়নে চেয়ারম্যান পদে রাকিব হোসেন সুজনকে দেখতে চায় এলাকাবাসী
Dhakanewsbd24
রিপোর্ট: কাজী আবির আসলাম
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রাকিব হোসেন সুজনের নাম আলোচনায় এসেছে। স্থানীয়দের একটি অংশ তাকে ইউনিয়নের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
এলাকাবাসীর মতে, “তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব”—এই প্রবাদবাক্যের মতোই একটি উন্নত ও সচেতন সমাজ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন জরুরি। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিকে নির্বাচিত করে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
রাকিব হোসেন সুজন বর্তমানে সদর পশ্চিম উপজেলা কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের দাবি, বিগত সময়ে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি ১ নং উত্তর হামছাদি ইউনিয়নে দলীয় সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তারা আরও বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসানো গেলে এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া সম্ভব। সে কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাকিব হোসেন সুজনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান অনেকেই।
স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সৎ, যোগ্য ও জনসেবায় নিবেদিত ব্যক্তিকেই বেছে নেবে ইউনিয়নের ভোটাররা।

