ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বাকি রইল বিএনপি দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে ফেরানো উচিত। সাংগঠনিকভাবে দেউলিয়া বিএনপি, আওয়ামী লীগ শেষ ভরসা।

admin
মার্চ ৮, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাকি রইল বিএনপি দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে ফেরানো উচিত। সাংগঠনিকভাবে দেউলিয়া বিএনপি, আওয়ামী লীগ শেষ ভরসা।
Dhakanewsbd24
প্রকাশ :৮ মার্চ ২০২৬
বাকি রইল বিএনপি দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে ফেরানো। সাংগঠনিকভাবে দেউলিয়া বিএনপি, আওয়ামী লীগ শেষ ভরসা।
ফরিদপুর-৪ আসনের বিএনপি নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ফরিদপুর জেলা কারাগারের সামনে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন আওয়ামী লীগের চেয়ারম্যানকে। জাতির কাছে লজ্জা ছাড়া আর কিছুই নয়।
এত আন্দোলন-সংগ্রাম, গুম-খুন, গণঅভ্যুত্থানের ছাত্র আন্দোলন হত্যা—বিএনপি কি ভুলে গিয়েছে? অনেকে বিএনপি করতে গিয়ে ঘর হারিয়েছে, ফ্যামিলি হারিয়েছে, বউ হারিয়েছে, সন্তান হারিয়েছে। সন্তানদের ভালো স্কুলে পড়ালেখা করাতে পারেনি। বিভিন্ন অর্থ সংকটে মামলা-হামলায় জর্জরিত তৃণমূল বিএনপি।
আজ হঠাৎ করে বাবুলের মতো লোকরা জেলগেটে রিসিভ করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এর উদ্দেশ্য কী, কারণ কী—তা সাধারণ জনগণের বুঝতে বাকি নেই। বিএনপি যে প্ল্যানে এগিয়ে যাওয়ার চিন্তা করছে, আওয়ামী লীগকে সুবিধা দিলে হয়তো বিএনপির জন্য ভালো হবে।
প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী বাংলাদেশ যেন আন্দোলনের সুবিধা সামনে নিতে না পারে—এমন চিন্তাও থাকতে পারে। কিন্তু হয়তো বিএনপি ভুলে গিয়েছে, এক সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তৎকালীন অনেকেই বলেছিল জিয়াউর রহমান হত্যা হয়েছে।
আমরা মনে করি সামনে বিরোধীদলের আন্দোলনে আওয়ামী লীগ সরাসরি জোট করে সরকারবিরোধী আন্দোলন করবে। একরকম খাল কেটে কুমির আনার প্রক্রিয়া।
হতাশার সাগরে তৃণমূল বিএনপির একাংশ দল ছেড়ে দেবে। কেননা অফিস-আদালত এখনো আওয়ামী লীগের দখলে। তাই সরকার যদি আওয়ামী লীগকে সুবিধা দিতে যায়, তাহলে বিএনপি নেতা-কর্মীরা অফিস-আদালতে সুবিধা করতে পারবে না। সেজন্যই তৃণমূল বিএনপি মুখ ফিরিয়ে নেবে।
তাই সামনে বিএনপিকে কঠিন সময় পার করতে হবে।