ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় শতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রলীগ-যুবলীগের ইফতার মাহফিল

admin
মার্চ ১৫, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় শতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রলীগ-যুবলীগের ইফতার মাহফিল
Dhakanewsbd24
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬,
ইফতার মাহফিলে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের একটি মৎস্য প্রজেক্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ আয়োজিত এই ইফতার মাহফিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব এবং সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ বক্তব্য দেন। এ ছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। ইফতার শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়।