৪৯ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন দিলু ঈদ উপহার বিতরণ,
Dhakanewsbd24
প্রকাশ :১৯ মার্চ ২০২৬
ঢাকা মহানগরের বিমানবন্দর থানার অন্তর্গত ৪৯ নং ওয়ার্ডের কাওলা মাদ্রাসায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এ উপহার সামগ্রী পৌঁছে দেন বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু।
অনুষ্ঠানে বিমানবন্দর থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে দেলোয়ার হোসেন দিলু বলেন, “এই ওয়ার্ডের জনগণকে আমি আমার আত্মীয় মনে করি। আমি কাউকে আলাদা চোখে দেখি না। সুখে-দুঃখে আমি আপনাদের পাশে থাকতে চাই এবং সাধারণ মানুষের সেবা করে যেতে চাই।”
তিনি আরও বলেন, ৪৯ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। এর মধ্যে রয়েছে গ্যাস সংকট, সুয়ারেজ ড্রেনের জটিলতা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি, পানি নিষ্কাশনের অভাব এবং বিশুদ্ধ পানির সংকট। এসব সমস্যা সমাধানে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

