রাশেদ প্রধানের বক্তব্যে বিতর্ক, কেন তারেক রহমান টার্গেট
Dhakanewsbd24
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬
রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ১১ দলীয় জোটের এক কর্মসূচিতে দেওয়া বক্তব্যের কারণে রাশেদ প্রধান। অনুষ্ঠানে জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে একটি আপত্তিকর শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।
তার এই বক্তব্য ঘিরে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকরা বলছেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী এবং এটি গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
এদিকে, সংশ্লিষ্ট মহল থেকে রাশেদ প্রধানের বক্তব্যের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশের দাবি জানানো হয়েছে। তাদের মতে, এমন বক্তব্য রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করেছে এবং এর মাধ্যমে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি হতে পারে।
বিশ্লেষকদের মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন ও অস্থিরতা বাড়াতে পারে।কেন বারবার তারেক রহমান টার্গেট হচ্ছে, দেশকে অস্থিশীল করার জন্য, পরিকল্পিতভাবে অশালীন বক্তব্য দিচ্ছে, অবিলম্বে রাশেদ প্রদান কে, দেশের সচেতন নাগরিকরা আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।

