ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

admin
এপ্রিল ২৬, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
DhakaNewsBD24
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬
ঢাকার একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার এক আসামিকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্ত ব্যক্তি হলেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা লাভলু মোল্লাহ শিশির।
রোববার (২৬ এপ্রিল) ঢাকার সংশ্লিষ্ট আদালত এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।
এ সময় হামলাকারীরা গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এছাড়া নেতাকর্মীদের মারধর করা হয় এবং খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।
অভিযোগে আরও বলা হয়, খালেদা জিয়াকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও এর অঙ্গসংগঠনের ২০০ থেকে ৩০০ জন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তারা দেশীয় অস্ত্রসহ ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলার সময় লুটপাট ও জোরপূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগও আনা হয়েছে।