ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

admin
মে ২, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
Dhakanewsbd24
প্রকাশ : ০২ মে ২০২৬
টিএসসিতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২ মে) সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ফারহান তানভীর নাসিফ (১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসের চালক রুবেল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো রঙের হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।