ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

admin
জুন ১, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির
Dhakanewsbd24

প্রকাশ :০১ জুন ২০২৬,

খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নামলে কুমিরের হামলার শিকার হয় ফাতেমা (৭) নামে এক শিশু। প্রত্যক্ষদর্শীদের দাবি, দিঘির একটি কুমির শিশুটিকে কামড়ে ধরে পানির দিকে টেনে নিয়ে গেছে।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে দীঘির মহিলা ঘাটে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ফাতেমা একজন মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজারেই থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা গোসল করতে মহিলা ঘাটে নামলে দিঘিতে থাকা কুমির তাকে কামড় দিয়ে টেনে নিয়ে যায়। ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা দ্রুত এসে নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দিঘিতে শিশুটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা অব্যাহত রেখেছেন। দিঘিতে কুমিরের উপস্থিতির কারণে উদ্ধার অভিযানে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

এ ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক বাগেরহাট জনাব গোলাম মো. বাতেন, পুলিশ সুপার বাগেরহাট জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) বাগেরহাট মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।