ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতি এম এ হান্নান খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর

admin
নভেম্বর ২৫, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতি এম এ হান্নান খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর

যোগ্য নেতৃত্বের মূল্যায়ন, সুসংগঠিত তাঁতী দল গঠনে নতুন প্রত্যাশা

Dhakanewsbd24
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগর উত্তর কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এ হান্নান খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান তানভীর।

যোগ্যতা, মেধা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়নে এম এ হান্নান খানকে ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতি মনোনীত করায় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট নেতাকর্মীদের মতে, বর্তমানে তাঁতী দল একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে যাচ্ছে। বিএনপির সহযোগী সংগঠনগুলোর মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁতী দল নিজেদের অবস্থান সুদৃঢ় করছে।

তাঁতী দলের বর্তমান আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্ব ও সাংগঠনিক প্রচেষ্টায় সংগঠনটি একটি রোল মডেলে পরিণত হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিরলসভাবে সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, আন্তরিকতা ও নেতৃত্বের মাধ্যমে দলের হাইকমান্ডের কাছে ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

আবুল কালাম আজাদ একজন নিরহংকারী, কর্মীবান্ধব ও সাদা মনের মানুষ হিসেবে নেতাকর্মীদের কাছে পরিচিত। মাটির মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক এবং কর্মীদের প্রতি আন্তরিকতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। এমন নেতৃত্ব প্রতিটি সংগঠনে তৈরি হওয়া প্রয়োজন বলে মনে করেন তাঁতী দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় পর্যায়ে তাঁর নেতৃত্ব ও অবদানের জন্য তাঁতী দলের নেতাকর্মীরা গর্বিত এবং তাঁকে দীর্ঘদিন স্মরণে রাখবেন বলে জানান।

অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি এম এ হান্নান খানও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মধ্য দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে উঠে আসা এই নেতা কর্মীবান্ধব হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে হামলা-মামলা ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

নেতাকর্মীদের সংগঠিত রাখা, নতুন নেতৃত্ব তৈরি করা এবং দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে এম এ হান্নান খানের ভূমিকা প্রশংসিত। দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতি পদে তাঁর মনোনয়নকে প্রকৃত মূল্যায়ন হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সেই আলোচিত বক্তব্য—‘মিছিলের শেষে থাকা ছেলেটিও একদিন পরিচয় পাবে’—ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে। এম এ হান্নান খানের মতো ত্যাগী নেতার মূল্যায়ন সেই প্রত্যাশারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর তাঁতী দল আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।