তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সম্মাননা দিচ্ছেন আলাউদ্দিন সরকার টিপু, ব্যতিক্রমী উদ্যোগ
Dhakanewsbd24
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬
বিএনপির দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের খুঁজে খুঁজে সম্মাননা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন মহানগর উত্তর বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার টিপু। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার এমন উদ্যোগকে ব্যতিক্রমী ও প্রশংসনীয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিএনপির কঠিন সময়ে যারা জেল-জুলুম উপেক্ষা করে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, পরিবার-পরিজন ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকেছেন এবং যাদের দিনের শুরু হতো আদালতের বারান্দায়, সেই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ।
আলাউদ্দিন সরকার টিপুর মতে, তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা তৃণমূলের মানুষের কষ্ট, ত্যাগ ও আকাঙ্ক্ষা ভালোভাবে উপলব্ধি করতে পারেন। তাই দলের দুঃসময়ে যারা সাহসিকতার সঙ্গে রাজপথে ছিলেন, তাঁদের সম্মান ও স্বীকৃতি দেওয়া সাংগঠনিক দায়িত্বেরই অংশ।
তিনি বলেন, “বিএনপির দুঃসময়ে অনেক নেতাকর্মী জেল-জুলুমের ভয় না করে মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন। পরিবার-পরিজন ছেড়ে বন-জঙ্গল, অন্যের বাড়ি কিংবা মেসে আশ্রয় নিয়ে দিন কাটিয়েছেন। অনেকের সকাল হতো আদালতের বারান্দায়। অথচ বাস্তবতা হলো, তাঁদের অনেকেই এখনো যথাযথ সম্মান ও মূল্যায়ন পাননি।”
আলাউদ্দিন সরকার টিপু আরও বলেন, “ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। তাঁদের যথাযথ সম্মান দিলে সংগঠন আরও শক্তিশালী হবে। আর সংগঠন শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে। বিমানবন্দর থানা এলাকার সাংগঠনিক ওয়ার্ডগুলোতে এবং ৪৯ নম্বর ওয়ার্ডে ত্যাগী নেতাকর্মীদের সম্মাননা ও মূল্যায়নের উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। আমি সেই উদ্যোগ শুরু করেছি।”
তিনি মনে করেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয়। পদ-পদবি কিংবা ব্যক্তিগত পরিচয়ের বাইরে গিয়ে ত্যাগ ও অবদানের ভিত্তিতে নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
নিজের উদ্যোগের প্রসঙ্গে আলাউদ্দিন সরকার টিপু বলেন, “ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করা সাংগঠনিক দায়িত্বের মধ্যে পড়ে। সারা বাংলাদেশে আমার এই উদ্যোগ দেখে প্রতিটি পাড়া-মহল্লার নেতাকর্মীরা উদ্বুদ্ধ হবেন বলে আশা করি। এই উদ্যোগ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ক্ষেত্রে একটি রোল মডেল হতে পারে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের দুঃসময়ে ভূমিকা রাখা নেতাকর্মীদের যথাযথ স্বীকৃতি দেওয়া সাংগঠনিক ঐক্য ও মনোবল বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আলাউদ্দিন সরকার টিপুর এই উদ্যোগ তৃণমূলের নেতাকর্মীদের অবদান স্মরণ ও তাঁদের সম্মানিত করার একটি প্রশংসনীয় প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।

