দুদকের নতুন মহাপরিচালক লক্ষ্মীপুরের সন্তান মোহাম্মদ মোরশেদ আলম
Dhakanewsbd24
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: কাজী আবির আসলাম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতী সন্তান মোহাম্মদ মোরশেদ আলম। সংস্থাটির নিজস্ব জনবল থেকে মহাপরিচালক হওয়া তিনি সপ্তম কর্মকর্তা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংস্থাটির নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক পদ থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন।
মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে চাকরিতে যোগদান করেন। তিনি একই ব্যাচের কর্মকর্তা।
তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের ভুঁইয়া বাড়িতে। তাঁর মরহুম বাবার নাম মোশারফ হোসেন ভুঁইয়া। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি অন্যতম।
রায়পুরের এই কৃতী সন্তানের এমন গুরুত্বপূর্ণ অর্জনে তাঁর নিজ এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁর পদোন্নতিতে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

