ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা বেলায়েতের বিরুদ্ধে মামলা

admin
অক্টোবর ২, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইলে শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা বেলায়েতের বিরুদ্ধে মামলা
Dhakanewsbd24
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় জামায়াত নেতা বেলায়েত হোসেন বেলালের বিরুদ্ধে মামলা হয়েছে।
বেলায়েত হোসেন বেলাল শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদের মক্তবে পড়া শেষে শিশুটি সেখানে একা ছিল। এ সময় বেলায়েত হোসেন বেলাল তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুটি বাধা দিয়ে চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।
শিশুটির পরিবারের দাবি, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাওয়া হলেও কোনো সমাধান হয়নি। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন বেলালের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেছেন।”