ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ফ্যাসিবাদী শক্তিকে তথ্য দিচ্ছে অনেক পুলিশ, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা

admin
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফ্যাসিবাদী শক্তিকে তথ্য দিচ্ছে অনেক পুলিশ, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা

Dhakanewsbd24

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬,

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদদের সঙ্গে এখনো যোগাযোগ রাখছেন। নানা ধরনের তথ্য দিচ্ছেন। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর রাজারবাগে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, তারা বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দেয়। যদি তারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের কঠোর হস্তে দমনে করা হবে। আর যারা ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। সমস্ত মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব এবং যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে, সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত ক্রাইম হচ্ছে এই সাইবার বা স্ক্যাম ভিত্তিক। সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।