ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

যুদ্ধবিরতির জন্য চীন-রাশিয়া ও ফ্রান্সের যোগাযোগ, যে শর্ত দিলো ইরান

admin
মার্চ ১০, ২০২৬ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুদ্ধবিরতির জন্য চীন-রাশিয়া ও ফ্রান্সের যোগাযোগ, যে শর্ত দিলো ইরান
Dhakanewsbd24
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো— তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধ থামানোর বিষয়ে বিভিন্ন দেশের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইরানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো ধরনের সামরিক আগ্রাসন না করার নিশ্চয়তা দিতে হবে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে।
এর ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক শক্তি তখন থেকেই সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা শুরু করে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে। তার মতে, কয়েক দিনের মধ্যেই যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চীন, রাশিয়া ও ফ্রান্সের এই কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।