ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

হাসিনার ফেরা’ নিয়ে অডিও ভাইরাল ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল প্রত্যাহার

admin
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

হাসিনার ফেরা’ নিয়ে অডিও ভাইরাল
ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল প্রত্যাহার
স্টাফ রিপোর্টার
Dhakanewsbd24
১৭ সেপ্টেম্বর ২০২৬,

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।

অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে না, এখনই দেশে ফিরে আসুক। রাস্তার পুলিশ দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে চলে আসা উচিত। সেনাবাহিনীকে শুধু বলবে ক্যান্টনমেন্টের ভেতরে থাকতে। এছাড়াও আরও বিভিন্ন কথা শোনা যায় ও অডিও রেকর্ডে।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর অবশেষে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।