ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

১১০ ছুঁইছুঁই বয়সেও জীবিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান

admin
এপ্রিল ২৬, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

১১০ ছুঁইছুঁই বয়সেও জীবিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান
DhakaNewsBD24
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান এখনও জীবিত আছেন—যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারী সৈনিক।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ৫ জুন ১৯১৫। সে হিসাবে বর্তমানে তার বয়স প্রায় ১১০ বছর। তবে নিজ দাবি অনুযায়ী তার বয়স ১১৮ বছরেরও বেশি।
জানা যায়, ১৯৪২ সালে তিনি ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ল্যান্স করপোরাল হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হাসনাবাদ সীমান্ত ও শ্রীলঙ্কার কলম্বোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন তিনি।
তার দীর্ঘ সামরিক জীবনের স্বীকৃতিস্বরূপ তিনি এখনও ব্রিটিশ সরকারের কাছ থেকে সম্মানি ভাতা পেয়ে আসছেন। আশির দশকে নিজের প্রাপ্য ভাতার দাবিতে তিনি ব্রিটিশ রানির কাছে চিঠি লিখেছিলেন। পরবর্তীতে সেই চিঠির উত্তর আসে এবং তার ভাতার ব্যবস্থা করা হয়।
এত দীর্ঘ জীবন পেরিয়েও আব্দুল মান্নান এখনও বেশ সচেতন। তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন এবং নিয়মিতভাবে তার যুদ্ধের স্মৃতিচারণ করেন, যা স্থানীয়দের কাছে এক অনন্য ইতিহাসের সাক্ষ্য হয়ে আছে।
স্থানীয়দের মতে, তার জীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।