ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

স্ত্রী-সন্তানসহ হামাসের সামরিক প্রধানকে হত্যা

admin
মে ২৮, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্ত্রী-সন্তানসহ হামাসের সামরিক প্রধানকে হত্যা
Dhakanewsbd24
প্রকাশ : ২৮ মে ২০২৬
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহকে তার স্ত্রী ও সন্তানসহ হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় গাজায় ইসরাইলি হামলায় তারা নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় গাজা শহরের রিমাল মহল্লায় ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। তবে মোহাম্মদ ওদেহ নিহত হয়েছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল বা হামাস।
তবে বুধবার সকালে হামাস-সমর্থিত গাজার গণমাধ্যমগুলো জানায়, মোহাম্মদ ওদেহ তার স্ত্রী ও সন্তানসহ নিহত হয়েছেন।
প্রাথমিক মূল্যায়নের বরাতে হিব্রু গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলাটি সফল হয়েছে। একটি ইসরাইলি সূত্র দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কানকে জানিয়েছে, ওদেহ নিহত হয়েছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর তেল আবিবে হামলার সময় হামাসের গোয়েন্দা প্রধান ছিলেন ওদেহ। এরপর গত সপ্তাহে তাকে গোষ্ঠীটির সামরিক শাখার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।